প্রকাশিত: Sat, Apr 29, 2023 12:05 AM
আপডেট: Fri, Jul 24, 2026 12:22 AM

সিটি নির্বাচনে ইসির নির্দেশনায় কাজ করবে পুলিশ: আইজিপি

মাসুদ আলম: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আসন্ন সিটি নির্বাচনকে ঘিরে কোন চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। তবে নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের যে কোন নির্দেশনা পালনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত থাকবে।

শুক্রবার হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুলিশ প্রধান মাজার মসজিদে জুম্মার নামাজ আদায় করে নিজের মা বাবার কবর জিয়ারত করেন। 

আইজিপি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আলাদা কোন চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। তবে যে কোন পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে। আপানারা জানেন যে, আমরা এর আগেও অনেকগুলো নির্বাচন করেছি। নির্বাচন সম্পর্কে বাংলাদেশ পুলিশের ধারণা আছে, অভিজ্ঞতা আছে। নির্বাচনের সময় ইসি আমাদের যে দায়িত্ব দেবেন, বাংলাদেশ পুলিশ সে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবে।

তিনদিনের সফরে আইজিপি পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন জায়গা পরিদর্শন, সিলেটে কর্মরত অফিসারদের সঙ্গে মতবিনিময়, নির্মাণাধীন ৭-এপিবিএন সিলেট পরিদর্শন, নির্মাণাধীন আরআরএফ পরিদর্শন এবং সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব